শিরোনাম

রাতে ব্রাজিলের ম্যাচ দেখবেন যেভাবে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রাতে ব্রাজিলের ম্যাচ দেখবেন যেভাবে
অনুশীলনে ব্রাজিল ফুটবল দলের খেলোয়াড়রা। ছবি: ফেসবুক

বিশ্বকাপের প্রস্তুতি আজ (৩১ মে দিবাগত) রাত থেকেই শুরু করবে ব্রাজিল ফুটবল দল। প্রীতি ম্যাচে মারাকানা স্টেডিয়ামে ব্রাজিল খেলবে পানামার বিপক্ষে। বিশ্বকাপ শুরুর আগে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা।

এই ম্যাচ দিয়ে বিশ্বকাপের দলে থাকা খেলোয়াড়দের পরখ করে দেখার, কৌশল সাজানোর সুযোগ পাচ্ছেন কোচ কার্লো আনচেলত্তি। ধারণা করা হচ্ছে ৪-২-৩-১ ফরমেশনে মাঠে নামবে সেলেসাওরা।

তবে নেইমার খেলছেন না পানামার বিপক্ষে। ইনজুরির কারণে বিশ্বকাপের আগে দুই প্রীতি ম্যাচ থেকেই ছিটকে গেছেন তিনি। পানামার বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত ৩টা ৩০ মিনিটে।

প্রীতি ম্যাচ হলেও নানা উপায়ে ব্রাজিলের ম্যাচটি দেখতে পারবেন ভক্তরা। বাংলাদেশ থেকে অনলাইন অ্যাপ ‘স্পোর্টজিফাই (Sportzfy)’ ব্যবহার করে মোবাইলে দেখা যাবে ম্যাচটি।

এছাড়া ব্রাজিল বনাম পানামা ম্যাচ লিখে ইউটিউব ও ফেসবুকে সার্চ করলেও ম্যাচের লিঙ্ক পাওয়া যেতে পারে।

/টিই/