আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

অস্বাস্থ্যকর পরিবেশের কারণে রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি (ডিএসসিসি)।
রবিবার (৩১ মে) বিকেলে ঢাকা দক্ষিণ সিটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি দল অভিযান পরিচালনা করে।
জানা গেছে, রবিবার (৩১ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিচালিত অভিযানে হাসপাতালের খাদ্য ব্যবস্থাপনায় নানা অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশ এবং লেবেলবিহীন খাদ্যপণ্য পাওয়া যায়। এ কারণে হাসপাতালটিকে নিরাপদ খাদ্য আইনে ২ লাখ টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম বলেন, হাসপাতালের ক্যান্টিন ও খাদ্য সংরক্ষণ ব্যবস্থায় বেশ কিছু ত্রুটি এবং অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

সাংবাদিকদের ওপর আদ-দ্বীন হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মীদের হামলা