মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি আইআরজিসির

সিটিজেন ডেস্ক

ইরানের আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশের জেরে একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। আইআরজিসির নিজস্ব সংবাদ সংস্থা সেপাহ নিউজের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা জানায়, রবিবার (৩১ মে) ভোরে একটি শত্রুতামূলক মিশন পরিচালনার উদ্দেশ্যে ড্রোনটি ইরানি জলসীমায় প্রবেশ করলে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে নিখুঁতভাবে ভূপাতিত করা হয়।
এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, দেশের আকাশসীমা সম্পূর্ণভাবে তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের আগ্রাসী পদক্ষেপের জবাব অত্যন্ত কঠোর ও সিদ্ধান্তমূলকভাবে দেওয়া হবে। বাহিনীটি আরও উল্লেখ করে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা শুরু হওয়ার পর ইরানও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরাইলি অবস্থানে নিখুঁত পাল্টা হামলা চালিয়েছিল। পরবর্তীতে ৪০ দিনব্যাপী তীব্র সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় একই বছরের ৭ এপ্রিল দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে ড্রোন ভূপাতিত করার এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। পাশাপাশি, স্বাধীন কোনো সূত্র থেকেও এখন পর্যন্ত এ ঘটনার সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি।
সূত্র: ইরনা

আমাদের ইরান যুদ্ধে জড়ানো উচিত হয়নি: ট্রাম্প