শিরোনাম

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা নেপাল

নিজস্ব প্রতিবেদক
শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপসেরা নেপাল
নেপাল-শ্রীলঙ্কা ম্যাচ। ছবি: ফেসবুক

নারী সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকাকে বিদায় করে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে নেপাল। রবিবার (৩১ মে) ভারতের জওহরলাল নেহরু স্টেডিয়ামে নেপাল ২-০ গোলে হারায় শ্রীলংকাকে।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়েছিল নেপাল।

অন্যদিকে প্রথম ম্যাচে নেপালের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভুটান। শ্রীলংকাকে ৪-০ গোলে গুঁড়িয়ে ‘এ’ গ্রুপ থেকে রানার্সআপ হিসেবে শেষ চারে জায়গা করে নেয় ভুটান।

‘বি’ গ্রুপে রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে নেপালের বিপক্ষে। ‘বি’ গ্রুপ থেকে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ও ভারত।

বাংলাদেশ রানার্সআপ হলে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। সাফের গত ৭ আসরের মধ্যে ৬ বারই ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার অন্যতম দাবিদার।

/টিই/