দিল্লিতে পাঁচতালা ভবন ধসে নিহত অন্তত ৯

দিল্লিতে পাঁচতালা ভবন ধসে নিহত অন্তত ৯
সিটিজেন ডেস্ক

দিল্লির মেহরৌলিতে শনিবার (৩০ মে) সন্ধ্যায় একটি পাঁচতালা ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অন্তত ৬ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং তাদের নিরাপদে বের করে আনতে জোর তৎপরতা চালানো হচ্ছে।
এ দুর্ঘটনার পর উদ্ধারকাজে প্রশাসনের ভূমিকা নিয়ে চরম অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, বিপর্যয়ের পর পুলিশ বা সরকারি কর্মকর্তাদের তুলনায় স্থানীয় বাসিন্দারাই অনেক বেশি কার্যকরভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। এক ভুক্তভোগী জানান, স্থানীয়রা যেখানে নিজেদের উদ্যোগে ধ্বংসস্তূপ থেকে ৩ জনকে উদ্ধার করেছেন, সেখানে পুলিশ উদ্ধার করতে পেরেছে মাত্র দু’জনকে। নিখোঁজ স্বজনদের বিষয়ে প্রশাসনের কাছ থেকে কোনো সদুত্তর না পেয়ে তিনি অভিযোগ করেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় নির্মাণ করা হচ্ছিল তা নিয়ে আগেই কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
উদ্ধার অভিযান চলাকালীন ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েটস (FMG)-এর সভাপতি ডা. যশবন্ত প্রাথমিকভাবে দু'জনের মৃত্যুর আশঙ্কার কথা জানিয়েছিলেন, যদিও তখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। সাউথ দিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) অনন্ত মিত্তল জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই মেহরৌলি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (DDMA), দিল্লি ফায়ার সার্ভিস এবং দিল্লি পুলিশ যৌথভাবে সেখানে উদ্ধার অভিযান চালাচ্ছে। পুলিশ সূত্রে জানা গেছে, একটি পুরোনো ভবন ধসে পাশের একটি স্থাপনার ওপর গিয়ে পড়ে, যেখানে মেডিক্যাল পড়ুয়াদের একটি ক্যান্টিন চলত। সেখানে আটকে থাকা বাকিদের উদ্ধারে উদ্ধারকারীরা নিরলস কাজ করে যাচ্ছেন।
সূত্র: নিউজ বাংলা ১৮

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, অলৌকিকভাবে বাঁচলেন ৩ সেনা কর্মকর্তা