ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, পাক কূটনীতিককে তলব নয়াদিল্লির

সিজেডএন ডেস্ক

আরব সাগরের আন্তর্জাতিক সমুদ্রসীমায় ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে পাকিস্তানি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। এ ঘটনার জেরে নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত প্রধান (চার্জ দ্য অ্যাফেয়ার্স) সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির দাবি, পাকিস্তানি নৌবাহিনীর চরম পেশাদারিত্বহীন ও ঝুঁকিপূর্ণ আচরণের কারণেই মূলত এ দুর্ঘটনা ঘটেছে।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি চালানোর সময় এ ঘটনা ঘটে। উচ্চ গতিতে ছুটে আসা একটি পাকিস্তানি যুদ্ধজাহাজ অত্যন্ত অনিরাপদ ও হঠকারীভাবে গতিপথ পরিবর্তন করে ভারতীয় নৌবাহিনীর সামনের সারির একটি যুদ্ধজাহাজের খুব কাছ দিয়ে যাওয়ার সময় ধাক্কা দেয়। সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ধাক্কা লাগার পরপরই জাহাজ দুটি নিজ নিজ গন্তব্যে চলে যায়। যদিও এ ঘটনায় ঠিক কোন কোন মডেলের যুদ্ধজাহাজ ছিল তা এখনো নির্দিষ্ট করে প্রকাশ করা হয়নি।
নয়াদিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানি যুদ্ধজাহাজের এ অনাকাঙ্ক্ষিত আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, টহল ও সেনা গতিবিধি সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
তলবের সময় পাক কূটনীতিককে তার দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে সতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর না ঘটে, সে জন্য উভয় দেশের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির বিধানসমূহ মেনে চলার ওপর জোর দিয়েছে ভারত। বার্তাটি অবিলম্বে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ার জন্যও বলা হয়েছে। একই সঙ্গে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ লিপি দাখিল করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সূত্র: এনডিটিভি

পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের