রোহিঙ্গা গণহত্যা রায়: আইসিজের সব নির্দেশ মানবে না মিয়ানমার

সিটিজেন জার্নাল ডেস্ক

রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া সব নির্দেশনা মানতে রাজি নয় মিয়ানমার। দেশটির সামরিক-সমর্থিত রাষ্ট্রপতি মিন অং হ্লাইং জানিয়েছেন, আদালতের যেসব শর্তকে তার প্রশাসন ‘অনুপযুক্ত’ মনে করবে, সেগুলো তারা মেনে চলবে না। রোহিঙ্গাদের ওপর চালানো নৃশংসতাকে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দিয়ে গত সপ্তাহে ঐতিহাসিক এক রায় দিয়েছিল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)।
রায় ঘোষণার পর এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন জান্তা প্রধান থেকে রাষ্ট্রপতি বনে যাওয়া মিন অং হ্লাইং। আইসিজের রায় সরাসরি প্রত্যাখ্যান করে তিনি দাবি করেন, ‘গণহত্যা’ শব্দটি ব্যবহার করে আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের সুনাম নষ্ট করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) এক বৈঠকে তিনি বলেন, মিয়ানমার একটি দায়িত্বশীল দেশের জন্য যথাযথ পদক্ষেপ নেবে, কিন্তু যেসব শর্তকে অনুপযুক্ত বলে মনে করবে, তা মেনে নেবে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে তার এ বক্তব্য প্রচারিত হলেও, আদালতের ঠিক কোন আদেশগুলোকে তিনি অনুপযুক্ত মনে করছেন, সে বিষয়ে কিছুই বলেননি।
২০১৭ সালে রাখাইনে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো বর্বরতাকে গণহত্যা হিসেবে রায় দিয়েছেন আইসিজে। ওই অভিযানে হাজার হাজার মানুষকে হত্যা, শত শত গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং ব্যাপক যৌন সহিংসতার মতো ঘটনা ঘটেছিল। জাতিসংঘের কোনো আদালতে গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রকে দায়ী করার এটাই প্রথম নজির। রায়টি চূড়ান্ত হলেও তা বাস্তবায়নে আদালতের নিজস্ব ক্ষমতা খুবই সীমিত।
আইসিজের নির্দেশনায় বলা হয়েছে, মিয়ানমারকে অবিলম্বে গণহত্যা কনভেনশনের নিয়ম লঙ্ঘন বন্ধ করতে হবে এবং ২০১৭ সালের অভিযানে জড়িত সন্দেহভাজনদের বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটার নিশ্চয়তা দেওয়ার পাশাপাশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়া, হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া, নিখোঁজদের খুঁজে বের করা এবং বেঁচে যাওয়াদের পুনর্বাসনের কথাও বলা হয়েছে রায়ে। এ ছাড়া রোহিঙ্গাদের অপূরণীয় ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে এবং গৃহীত পদক্ষেপের বিষয়ে দুই বছরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
বরাবরের মতোই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। তাদের দাবি, ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত উত্তর রাখাইনে বিদ্রোহীদের দমনে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল। এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছিল, ওই অভিযানগুলো গণহত্যার উদ্দেশ্যে চালানো হয়নি, বরং এগুলো পরিধি ও সময়কালের দিক থেকে সীমিত ছিল এবং মাত্র কয়েক দিন স্থায়ী হয়েছিল।
উল্লেখ্য, ২০১৭ সালের সেই ভয়াবহ সামরিক দমনপীড়নের মুখে প্রাণ বাঁচাতে ৭ লাখ ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের শরণার্থী শিবিরে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা বেড়ে প্রায় ১২ লাখে দাঁড়িয়েছে।
সূত্র: রয়টার্স

রোহিঙ্গা গণহত্যা: মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা