শি জিনপিংয়ের শুদ্ধি অভিযান: তদন্তের মুখে সাংহাইয়ের দলীয় প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক

চীনের রাজনীতিতে আবারও বড়সড় অস্থিরতা শুরু হয়েছে। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) অন্যতম প্রভাবশালী মুখ এবং দেশটির বাণিজ্যিক রাজধানী সাংহাইয়ের দলীয় প্রধান চেন জিনিংয়ের বিরুদ্ধে এবার দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির সর্বোচ্চ দুর্নীতিবিরোধী সংস্থা ‘সেন্ট্রাল কমিশন ফর ডিসিপ্লিন ইন্সপেকশন’ বিষয়টি নিশ্চিত করেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শৃঙ্খলা ও আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগে’ তাকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের আওতায় আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কী কী অভিযোগ রয়েছে, সে বিষয়ে এখনো কিছুই বলা হয়নি।
প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বে দলের ভেতরে যে শুদ্ধি অভিযান চলছে, চেন জিনিংয়ের এ ঘটনা তারই সবশেষ সংযোজন। ২০২৭ সালের শেষের দিকে চীনা কমিউনিস্ট পার্টির পরবর্তী কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে শি জিনপিংয়ের চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত হতে পারে। এমন গুরুত্বপূর্ণ সময়ের আগে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের ওপর এ নজরদারি চীনের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
একসময় শি জিনপিংয়ের অত্যন্ত আস্থাভাজন এবং সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হতো ৬২ বছর বয়সী চেন জিনিংকে। সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে পরিবেশ প্রকৌশল নিয়ে পড়ার সময় মাত্র ২০ বছর বয়সে তিনি কমিউনিস্ট পার্টিতে নাম লেখান। যুক্তরাজ্যে প্রায় দশ বছর গবেষণা শেষে দেশে ফিরে নিজের পুরোনো বিশ্ববিদ্যালয়েই শিক্ষকতা শুরু করেন এবং ২০১২ সালে অন্যতম কমবয়সী প্রেসিডেন্ট হিসেবে প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। পরবর্তীতে ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরিবেশ সুরক্ষামন্ত্রী এবং ২০১৮ সালে বেইজিংয়ের মেয়রের মতো গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন তিনি। সবশেষ ২০২২ সালে তাকে সাংহাইয়ের দলীয় প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল।
চেন জিনিংকে নিয়ে গত দুই বছরে চীনের নীতিনির্ধারণী ফোরাম পলিটব্যুরোর চারজন সদস্য তদন্তের মুখে পড়লেন। এর আগে সামরিক বাহিনীর শীর্ষ দুই কর্মকর্তা জেনারেল ঝাং ইউশিয়া ও লিউ ঝেনলির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছিল এবং সাবেক সামরিক কর্মকর্তা হে ওয়েইদংকে দল থেকে বহিষ্কার করা হয়। এছাড়া জিনজিয়াংয়ের সাবেক দলীয় প্রধান মা শিংরুইয়ের বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শি জিনপিংয়ের এ দীর্ঘমেয়াদী দুর্নীতিবিরোধী অভিযানের পেছনে কেবল অনিয়ম দমন নয়, বরং সামরিক বাহিনী ও প্রশাসনের কর্মকর্তাদের নিরঙ্কুশ আনুগত্য আদায়ের কৌশলও কাজ করছে। তবে একের পর এক শীর্ষ নেতার এভাবে ছিটকে পড়া চীনের ক্ষমতার অন্দরমহলে এক ধরনের অস্থিরতার ইঙ্গিতও দিচ্ছে। যুক্তরাষ্ট্রের আমেরিকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জোসেফ টরিজিয়ান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, শি জিনপিংয়ের পছন্দের যোগ্যতা থাকা সত্ত্বেও কোনও কর্মকর্তা রাজনৈতিক পরিস্থিতির কারণে তার আস্থার বাইরে চলে যেতে পারেন।
সূত্র: আল জাজিরা

ফিলিস্তিনিদের পাশে থাকার বার্তা শি-পুতিনের