ছাত্রদল নেতা জনি হত্যার ঘটনায় এসপি আজাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রায় ১১ বছর আগের কথা। ওই সময় রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ গল্প সাজিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করে।
বুধবার (২৫ নভেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্দেশে ওই পুলিশ কর্মবর্তাকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তাকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদার ভিত্তিতে পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে সোপর্দ করা হবে।
আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কর্মরত ছিলেন। সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কথিত ‘বন্দুকযুদ্ধে’ নিহত রাজধানীর খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন নুরুজ্জামান জনি। ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। সে সময় ছাত্রদল নেতা মহিউদ্দিনও তার সঙ্গে ছিলেন। পরদিন ভোররাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে নিয়ে জনিকে ‘বন্দুকযুদ্ধের’ গল্প সাজিয়ে হত্যা করা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে এ হত্যাকাণ্ডের বিচার চেয়ে মামলা করেন জনির বাবা মো. ইয়াকুব আলী। ওই মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তার পাশাপাশি মোট ৬২ জনের নাম যুক্ত করা হয়। এদের মধ্যে ৪৯ জনই আওয়ামী লীগ এবং এর বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী। অজ্ঞাতনামা আরও ২০ জনকে এই মামলার আসামি করা হয়েছে।