ইরানে প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর অস্বীকার চীনের

সিজেডএন ডেস্ক

ইরানে চীন থেকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠানোর যে খবর ছড়িয়েছে, তা পুরোপুরি অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বেইজিং। একই সঙ্গে এই চালানের জন্য নিজেদের পথ ব্যবহারের খবরটিও প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, ইরানে অস্ত্র সরবরাহের এ প্রতিবেদনের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তিনি বলেন, চীন সবসময় বিশ্বজুড়ে শান্তি বজায় রাখা এবং যেকোনো সংঘাত অবসানের পক্ষে অবস্থান নেয়।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মুখে নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুনর্গঠন করতে যাচ্ছে ইরান। তারই অংশ হিসেবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে চীনের তৈরি প্রায় ৪০০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের প্রথম চালানটি তাদের হাতে পৌঁছানোর কথা রয়েছে। ওই প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে দাবি করা হয়, চালানের অস্ত্রগুলো চীনের উরুমকি থেকে ছাড়বে এবং পাকিস্তানের ওপর দিয়ে আকাশ কিংবা সড়কপথে ইরানে পৌঁছাবে।
তবে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা (আইএসপিআর) এ প্রতিবেদনটিকে কাল্পনিক ও মনগড়া বলে উড়িয়ে দিয়েছে। তারা জানিয়েছে, এই অস্ত্র চালানে ইসলামাবাদ কোনো ধরনের ট্রানজিট সুবিধা দিচ্ছে এমন জল্পনা-কল্পনা একেবারেই অসত্য ও ভিত্তিহীন।
সূত্র: আনাদোলু এজেন্সি

ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিচ্ছে চীন