এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন, বিশ্ব পরাশক্তির ৩ নেতার করমর্দন

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন, বিশ্ব পরাশক্তির ৩ নেতার করমর্দন
এক ফ্রেমে শি-ট্রাম্প-পুতিন। ছবি: বিবিসি

দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর বুধবার (১৮ নভেম্বর) প্রথমবারের মতো মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীনের শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (এপেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে এ দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন। এর আগে বিমানবন্দরে ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। মূলত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তিন শীর্ষ নেতার মধ্যে হতে যাওয়া এক ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে এ সাক্ষাৎকে।

বুধবার শেনজেন বিমানবন্দরে এয়ার ফোর্স ওয়ান অবতরণের পরপরই রানওয়েতে এগিয়ে এসে ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং। লাল গালিচা, সম্মাননা রক্ষীদল, সামরিক বিমান মহড়া, ফুল আর উল্লাসিত জনতার উপস্থিতিতে বেশ জাঁকজমকপূর্ণভাবেই মার্কিন প্রেসিডেন্টকে বরণ করে নেয় চীন। সেপ্টেম্বরে শি জিনপিং যখন ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, তখন ট্রাম্পও তাকে ঠিক এভাবেই ব্যক্তিগতভাবে স্বাগত জানিয়েছিলেন। এবার শেনজেনে সেই আতিথেয়তারই প্রতিদান দিলেন চীনা নেতা।

বিমানবন্দরে শি-র সঙ্গে করমর্দন ও আলিঙ্গনের পর, এক সংবর্ধনা অনুষ্ঠানের ঠিক আগে পুতিনের সঙ্গে দেখা হয় ট্রাম্পের। ২০২৫ সালের আগস্টে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যর্থ আলোচনার পর প্রথমবারের মতো সামনাসামনি হলেন তারা। বৃহস্পতিবার সম্মেলনের ফাকে এই দুই নেতার একান্তে বৈঠক করার কথা রয়েছে। ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, বড় কোনো প্রতিনিধিদল ছাড়াই তাদের মধ্যে সংক্ষিপ্ত ও অনানুষ্ঠানিক আলোচনা হতে পারে।

তবে গোটা বিশ্বের নজর বৃহস্পতিবারের এপেক সম্মেলনের মূল আকর্ষণের দিকে- যেখানে প্রথমবারের মতো এক টেবিলে বসতে যাচ্ছেন ট্রাম্প, শি এবং পুতিন। বৈঠকের পূর্ণাঙ্গ আলোচ্যসূচি প্রকাশ করা না হলেও ধারণা করা হচ্ছে, ইউক্রেন ও ইরান সংকট, পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ, বাণিজ্য উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসবে। তবে কিয়েভ বা ইউরোপের কোনো প্রতিনিধিকে না রেখে ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে- এমন আশঙ্কায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক উষ্ণ করার চেষ্টা করছেন, তবুও দুই দেশের ভেতরকার চাপা উত্তেজনা পুরোপুরি কাটেনি। উৎপাদন ও প্রযুক্তির দ্রুত বর্ধনশীল শহর শেনজেনে যখন এ সম্মেলন চলছে, ঠিক তার আগেই এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াংকে পদচ্যুত ও মৃত্যুদণ্ড দেওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বেইজিংয়ের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে মার্কিন গোয়েন্দাদের নজরদারিতে থাকা এক নারীর সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করেছিলেন হুয়াং। অবশ্য গুপ্তচরবৃত্তির এ অভিযোগকে অপবাদ বলে উড়িয়ে দিয়েছে চীন।

এদিকে, ট্রাম্প শেনজেনে পৌঁছানোর কয়েক ঘণ্টা আগেই সেখানে অবতরণ করেন পুতিন। বিমান থেকে নেমেই তিনি শি জিনপিংয়ের সঙ্গে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন এবং দুই দেশের অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা বলেন। বৈঠক শেষে রাশিয়া ও চীনের বন্ধুত্বের প্রসঙ্গ টেনে শি বলেন, উভয় দেশ স্থিরভাবে ও সাহসিকতার সঙ্গে এগিয়ে যাবে এবং এ সম্পর্ক পাহাড়ের মতো স্থিতিশীল ও অটল।

সূত্র: বিবিসি

/এমএকে/