হাইকোর্টের আদেশের পর ভর্তি পরীক্ষা পেছালো বুয়েট

নিজস্ব প্রতিবেদক

সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখতে হাইকোর্টের আদেশের পর সিদ্ধান্ত পরিবর্তন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েটে ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১ ফেব্রুয়ারি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বুয়েটের উপাচার্য একরামুল হক জানান, এদিন তাদের একাডেমিক কাউন্সিলের সভা ছিল। সভা চলাকালেই তারা জানতে পারেন যে বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্ট একটি আদেশ দিয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায়ও এ নিয়ে আলোচনা হয়েছে। এসব বিবেচনায় তারা ভর্তি পরীক্ষার সময় দুই দুপ্তাহ পিছিয়ে দিয়েছেন। এর ফলে এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো পরীক্ষার্থী যোগ্য হলে বুয়েটে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার আবেদন করতে পারবেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। তা শেষ হবে ১৫ ডিসেম্বর। ডিসেম্বরের শেষ নাগাদ ফলাফল প্রকাশিত হবে।
অধিকাংশ বিশ্ববিদ্যালয়ই এইচএসসিতে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের স্নাতকে (সম্মান) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিচ্ছে। এজন্য বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনছে বা আয়োজন করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মতো কোনো কোনো বিশ্ববিদ্যালয় সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের তাদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে চাইছিল না।
এর মধ্যে বুধবার হাইকোর্টের এক আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়। এরপর ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নিলো বুয়েট।

এইচএসসির পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট