মাত্র ১১ ইউয়ানে ফ্ল্যাট কিনে আলোচনায় চীনা ক্রেতা

সিটিজেন জার্নাল ডেস্ক

চীনের বহুল আলোচিত কেনাকাটার উৎসবে ‘ডাবল ১১’-এ এবার এক অবিশ্বাস্য কাণ্ড ঘটেছে। দেশটির এক ক্রেতা ৬৮ বর্গমিটারের দুই বেডরুমের একটি ফ্ল্যাট কিনেছেন মাত্র ১১ ইউয়ানে (প্রায় ১.৭০ মার্কিন ডলার) ।
আলিবাবা অকশনের মাধ্যমে ১ ইউয়ান প্রাথমিক মূল্যে ফ্ল্যাটটির নিলাম শুরু হয়, যার সর্বোচ্চ সীমা ছিল ১১ ইউয়ান। ৫ নভেম্বর নিলাম শেষ হওয়ার আগে ১ হাজার ৬৭৭ জন ক্রেতা এতে অংশ নেন এবং ১ হাজার ১টি দর জমা পড়ে। শেষ পর্যন্ত জিয়াংসু-ঝেজিয়াং অঞ্চলের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা সবার আগে ১১ ইউয়ানের দর হাঁকিয়ে ফ্ল্যাটটি জিতে নেন। নিলামের লাইভ-স্ট্রিমিংয়ে এসে এ ক্রেতা জানান, সেখানে স্থায়ীভাবে থাকার কোনো পরিকল্পনা তার নেই; বরং শীতকালীন ছুটিতে অবকাশ যাপনের জন্য তিনি এটি নিজের কাছে রাখবেন।
স্থানীয় বাজারে এ ফ্ল্যাটটির মূল্য প্রায় ৪০ হাজার ইউয়ান হলেও ডাবল ১১ প্রচারণার অংশ হিসেবে প্ল্যাটফর্মটি মূল্যের বাকি অংশ ভর্তুকি দিয়েছে। তবে ফ্ল্যাটের মালিকানা বুঝে পেতে ক্রেতাকে দলিল কর বাবদ প্রায় ২ হাজার ইউয়ান (৩০০ মার্কিন ডলার) পরিশোধ করতে হবে।
খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একজন লিখেছেন, আমার খুব হিংসা হচ্ছে। এটা বন্ধ হয়ে যাওয়ার পরেই কেন আমি দেখতে পাচ্ছি? আরেকজন বলেছেন, যদি আপনি সেখানে খুব কমই থাকেন, তাহলে বার্ষিক ব্যবস্থাপনা ফি পুরোপুরি একটি বোঝা হয়ে দাঁড়ায়। তৃতীয় একজনের মন্তব্য, এটা অনেকটা এক ডলারে একটা প্রাসাদ কেনার মতো: মালিকানা সস্তা, কিন্তু রক্ষণাবেক্ষণ করা অসম্ভব।
এদিকে, বেইজিং জিনসু ল ফার্মের আইনজীবী ওয়াং ইউচেন এমন সস্তা সম্পত্তি কেনার ব্যাপারে সতর্ক করেছেন। তার মতে, এ ধরনের বাড়ির পেছনে মালিকানার অস্পষ্টতা, বকেয়া ফি বা অপরিশোধিত করের মতো লুকানো জটিলতা থাকতে পারে। এগুলো পরবর্তীতে বড় আইনি খরচের কারণ হয়ে দাঁড়ায়। উল্লেখ্য, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে ২০২৪ সালের নভেম্বরেও শানডং প্রদেশে এভাবে ১১ ইউয়ানে একটি ফ্ল্যাট বিক্রি করা হয়েছিল।
সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট

চীনা ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা জার্মান সেনাবাহিনীর