ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি

ইরানকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
সিটিজেন ডেস্ক

শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের সামনে ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফরাসি সংবাদমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের জন্য সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।
এদিকে, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নিজের দীর্ঘদিনের কট্টর অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
চীন সফর শেষে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তেহরান যদি প্রকৃত প্রতিশ্রুতি দেয়, তবে তিনি দেশটির পরমাণু কর্মসূচি ২০ বছরের জন্য স্থগিত রাখার বিষয়টি মেনে নিতে প্রস্তুত আছেন।
ট্রাম্পের এ মন্তব্যকে তার আগের স্থায়ী নিষেধাজ্ঞা এবং পরমাণু অস্ত্র চিরতরে বন্ধ করার কঠোর নীতি থেকে সরে আসার বড় ধরনের মোড় হিসেবে দেখা হচ্ছে।
এর আগে ২০১৫ সালের পরমাণু চুক্তির সানসেট ক্লজ বা নির্দিষ্ট সময় পর নিষেধাজ্ঞা উঠে যাওয়ার বিষয়টিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। তখন তার দাবি ছিল, তিনি উত্তরসূরিদের জন্য কোনো অমীমাংসিত সমস্যা রেখে যেতে চান না। তবে এখন ২০ বছরের স্থগিতাদেশের কথা বলে তিনি অনেকটা সেই আগের কাঠামোর দিকেই ঝুঁকছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ট্রাম্প বলেন, ২০ বছরই যথেষ্ট তবে ইরানের পক্ষ থেকে প্রকৃত গ্যারান্টি দিতে হবে।

ইরানের পারমাণবিক কর্মসূচি ২০ বছর স্থগিতে রাজি ট্রাম্প