ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ছে

ঢাবিতে ভর্তি আবেদনের সময়সীমা বাড়ছে
সিটিজেন জার্নাল ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তির আবেদন জমার সময় আরও ২ দিন বৃদ্ধি করা হচ্ছে। আগে ঘোষিত সময়সীমা অনুযায়ী ২৫ নভেম্বর থাকলেও, নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৭ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
সোমবার (২৩ নভেম্বর) শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিন পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সময়সীমা বাড়ানোর ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে নির্ধারিত সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একইসঙ্গে ভর্তি পরীক্ষা স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশও স্থগিত করা হয়েছে।
সোমবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বেঞ উভয়পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত একটি রিটের শুনানি করেন। শুনানি শেষে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়ন ও পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিতে পারবে না বলে আদেশ দেন। একইসঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের আগে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।
রিটকারী আইনজীবী ব্যারিস্টার কামারুন মাহমুদ দীপা এর আগে জানিয়েছিলেন, প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থী খাতা পুনর্মূল্যায়নের আবেদন করেছেন। তাদের ফল আগামী ২৩ ডিসেম্বর প্রকাশের কথা রয়েছে। এসব শিক্ষার্থীর কথা বিবেচনা করে হাইকোর্ট ৩১ ডিসেম্বর পর্যন্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিলেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হওয়ার কথা রয়েছে।
আপিল বিভাগের আদেশের ফলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজনে আর কোনো আইনি বাধা রইলো না।

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে খুললো ঢাবির মুজিব হলের বন্ধ পকেট গেট