ক্ষমতা ছাড়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগেই সামরিক শক্তি ব্যবহার করে কিউবা দখলের বিষয়টি তিনি বিবেচনা করছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রক্ষণশীল রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ইঙ্গিত দেন।
সামরিক হস্তক্ষেপের মাধ্যমে ‘কিউবাকে মুক্ত করার’ বিষয়ে ট্রাম্প ভাবছেন কি না- হিউইটের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি চলে যাওয়ার আগে কিউবার বিষয়টি শেষ করতে চাই।
ট্রাম্প জানান, সম্ভাব্য এ অভিযানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রুবিওর পারিবারিক পরিচয়ের কথা টেনে ট্রাম্প বলেন, কিউবার জন্য আমাদের মার্কো নামের একজন খুব ভালো ও প্রতিভাবান ছেলে আছে, কারণ মার্কোর বাবা-মা কিউবারই বাসিন্দা, আপনারা হয়তো জানেন, এবং সে এ কাজটি করতে খুবই আগ্রহী।
কিউবার কমিউনিস্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার কথা ট্রাম্প এর আগেও বহুবার বলেছেন। তবে প্রথমবারের মতো তিনি কোনো সম্ভাব্য সামরিক অভিযানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার ইঙ্গিত দিলেন। মার্চ মাসেও তিনি মন্তব্য করেছিলেন, কিউবা দখল করার সম্মান আমিই পাব।
উল্লেখ্য, কিউবা সরকারের অন্যতম প্রধান মিত্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার অভিযানের নির্দেশ দেওয়ার পর, দ্বীপরাষ্ট্রটির ওপর তেল অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। এর ফলে কিউবার বিদ্যুৎ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এবং দেশটিতে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবির এক সপ্তাহ পর ট্রাম্পের কাছ থেকে এ মন্তব্য এলো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান ও দীর্ঘায়িত যুদ্ধ প্রশাসনের জনপ্রিয়তায় বড় ধস নামিয়েছে, যার জেরে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় নির্বাচনে রিপাবলিকানদের এ পরাজয় ঘটেছে।
সূত্র: পলিটিকো

যাদের অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছেন ট্রাম্প