শান্তি আলোচনা এগোলে ইরানে নতুন হামলার সম্ভাবনা খুবই কম: ট্রাম্প

সিটিজেন জার্নাল ডেস্ক

সংঘাত নিরসনে আলোচনা অগ্রসর হতে থাকলে ইরানের ওপর নতুন করে হামলার নির্দেশ দেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (৮ নভেম্বর) সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান ট্রাম্প
সাক্ষাৎকারে তিনি বলেন, এটা নির্ভর করছে তারা একটি অত্যন্ত শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করে কি না তার ওপর। তিনি আরও যোগ করেন, উত্তরটা হলো, এর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে সিএনএন সুনির্দিষ্টভাবে জানায়নি যে তারা ট্রাম্পকে ঠিক কী জিজ্ঞাসা করেছিল।
রবিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প পোস্ট করেন, ইরানের বিরুদ্ধে ‘টাস্ক ফোর্স আয়রন গেট’ পূর্ণ শক্তিতে ও কার্যকরভাবে কাজ করছে। শনিবার (৭ নভেম্বর) রয়টার্সের প্রথম প্রতিবেদনে প্রকাশিত এ অভিযানটি তেহরানের স্থল সীমান্ত এবং কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্রশস্ত্র ও অন্যান্য নিষেধাজ্ঞাপ্রাপ্ত সামগ্রী চলাচলের ওপর কঠোর ব্যবস্থা নেবে।
মধ্যবর্তী নির্বাচনের পর অবশ্য ট্রাম্প স্বীকার করেছেন রিপাবলিকানদের হারের অন্যতম কারণ ছিল ইরান যুদ্ধ। অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, আমাদের হারের কারণ হলো এ যুদ্ধ। তবে রবিবার সাংবাদিকদের ট্রাম্প জানান, ইরান বিষয়ে ভ্যান্সের মন্তব্য অনেকেই পছন্দ করেননি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, যুদ্ধ ও নির্বাচনের মধ্যে যোগসূত্র নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি সাংবাদিকদের বলেন, আমি আপনাদের শুধু এটুকুই বলতে পারি, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি এ দেশের জন্য দীর্ঘ সময় ধরে বিদ্যমান একটি অত্যন্ত বাস্তব হুমকি চিহ্নিত করেছেন এবং তিনি তার মোকাবিলা করেছেন।"
কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রুবিও বলেন, তিনি মনে করেন না যে কোনো যুগান্তকারী অগ্রগতি আসন্ন। তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট সবসময় প্রতিটি সমস্যা কূটনৈতিকভাবে সমাধান করতে পছন্দ করেন। দুর্ভাগ্যবশত, কখনও কখনও তা সম্ভব হয় না। কিন্তু যদি এর কোনো সুযোগ থাকে, আমরা তা খতিয়ে দেখব। এই মুহূর্তে এটি খুব একটা ফলপ্রসূ হয়নি, কারণ ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, বরং কিছু ক্ষেত্রে জঘন্য, হাস্যকর এবং একেবারেই অবাস্তব।
এদিকে নির্বাচন শেষ হলেই ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের হামলা পুনরায় শুরু করবেন বলে ইঙ্গিত দিচ্ছিলেন, তবে এখন পর্যন্ত বড় আকারের কোনো মার্কিন সামরিক অভিযানের লক্ষণ দেখা যায়নি। অপরদিকে ইরান জানিয়ে রেখেছে, তারা মার্কিন ও ইসরায়েলি যেকোনো ধরনের পদক্ষেপের কড়া জবাব দেবে।
সূত্র: রয়টার্স

মধ্যবর্তী নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: আরাঘচি