শিরোনাম

হরমুজ প্রণালীতে অবরোধ, ৭৮ জাহাজকে অন্যপথে পাঠালো যুক্তরাষ্ট্র

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
হরমুজ প্রণালীতে অবরোধ,  ৭৮ জাহাজকে অন্যপথে পাঠালো যুক্তরাষ্ট্র
হরমুজ প্রণালীতে অবস্থানরত জাহাজ

হরমুজ প্রণালী হয়ে ইরানের বন্দরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। অবরোধ অমান্য করার অভিযোগে ৭৮টি বাণিজ্যিক জাহাজকে অন্যপথে পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (১৬ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবৃতিতে বলা হয়েছে, অবরোধ অমান্য করার চেষ্টা করায় এ পর্যন্ত মোট ৭৮টি বাণিজ্যিক জাহাজের পথ পরিবর্তন করে অন্য পথে পাঠানো হয়েছে এবং আইন লঙ্ঘনের দায়ে আরও ৪টি জাহাজকে সম্পূর্ণ অচল করে দেওয়া হয়েছে। ১৬ মে পর্যন্ত নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, শিগগিরই কোনো চুক্তি না হলে ইরানের সামনে ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের জন্য সামনে খুব খারাপ সময় অপেক্ষা করছে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের সঙ্গে ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।

/এসবি/