শিরোনাম

হামের উপসর্গে প্রাণ হারালো আরও ৬ শিশু

নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে প্রাণ হারালো আরও ৬ শিশু
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

হামের উপসর্গ নিয়ে সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৯৪।

মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত। তবে এ সময়ে হামের নিশ্চিত সংক্রমণে কারো মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯০। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪২ শিশুর নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ১৩৬ জন। একই সময়ে ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা ৭৩ হাজার ৩৬২ জনে দাঁড়িয়েছে।

/এফসি/