‘রাজধানীতে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক

রাজধানী মিরপুরে বৃদ্ধা নুরজাহান বেগমের মৃত্যুর ঘটনায় তার ছেলে যুগ্ম-সচিব এ কে এম আনিসুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
বুধবার (৩ জুন) সকালে গণমাধ্যমকে এ কথা বলেন তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যুগ্ম-সচিব আনিসুর রহমান এখন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য প্রকৌশল ও উন্নয়ন হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, যুগ্ম-সচিব আনিসুর রহমানকর ফোনে কাল রাতে পাওয়া যায়নি। তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কিনা।
মো. আব্দুল বারী বলেন, আমাদের দেশে একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী সরকার ব্যবস্থা নেবে।
এর আগে, রবিবার (৩১ মে) মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের পচা-গলা ও পোকা ধরা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট