হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
সিটিজেন ডেস্ক

সারাদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সরকারি হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৮ জন শিশুর প্রাণহানি ঘটেছে। তবে ল্যাব টেস্টে নিশ্চিত হওয়া হামের কারণে এ সময়ের মধ্যে মারা গেছে ৯০ জন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৩৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে ১ জুন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭২ হাজার ৭০ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৫ জনসহ এই পর্যন্ত মোট ৯ হাজার ৯৪ জনের শরীরে নিশ্চিতভাবে হামের উপস্থিতি পাওয়া গেছে।
অন্যদিকে, উল্লেখিত সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ৯০২ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৩ হাজার ৭২২ জন।

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু