আমলাদের হাসপাতালে এবার মেডিকেল কলেজ

আমলাদের হাসপাতালে এবার মেডিকেল কলেজ
বিশেষ প্রতিনিধি

রাজধানীতে সরকারি কর্মচারীদের জন্য পরিচালিত হাসপাতাল এবার মেডিকেল কলেজে রূপ নিতে যাচ্ছে। ঢাকার ফুলবাড়িয়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ‘সরকারি কর্মচারী মেডিকেল কলেজ’ নামে নতুন একটি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং উপসচিব মো. জাহিদ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ঢাকার ফুলবাড়িয়ায় সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ স্থাপনের সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালটিতে সরকারি কর্মচারীদের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন শ্রেণির মানুষের চিকিৎসাসেবা নিচ্ছেন। তবে বিশেষায়িত চিকিৎসাসেবা ও চিকিৎসক সংকট নিয়ে বিভিন্ন সময় আলোচনা-সমালোচনা হয়েছে।
সচেতন মহলের দাবি, সরকারি কর্মচারী হাসপাতালে অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের কোনো পদ নেই। কারণ অধ্যাপক বা সহযোগী অধ্যাপক মেডিকেল কলেজগুলোতে থাকে। কিন্তু সরকারি কর্মচারী হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের এই দুটি পদ নেই। এজন্য সরকারি এই হাসপাতালকে মেডিকেল কলেজ রূপান্তর করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, নতুন মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদনের ফলে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা শিক্ষার কার্যক্রম চালুর পথ তৈরি হলো। তবে কলেজটির আসনসংখ্যা, শিক্ষার্থী ভর্তি ও শিক্ষা কার্যক্রম শুরুর সময়সূচি সম্পর্কে প্রজ্ঞাপনে বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

শেখ হাসিনা ও তার পরিবারের ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ: দুদক