
শুক্রবার বা জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ ও ফজিলতপূর্ণ একটি দিন। এই দিনে এমন একটি বিশেষ সময় রয়েছে, যে সময়ে কোনো বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন—এ বিষয়ে একাধিক হাদিসে বর্ণনা পাওয়া যায়।

দেশের ১১টি সরকারি সংস্থা, বোর্ড ও করপোরেশনের সর্বোচ্চ পদে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন ক্ষমতাসীন বিএনপির একাধিক নেতা। একসঙ্গে এত সংখ্যক সক্রিয় রাজনীতিককে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ দায়িত্বে বসানোর ঘটনা বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে এসব পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।