শেখ হাসিনা ও তার পরিবারের ১০৬২ কোটি টাকার সম্পদ জব্দ: দুদক

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দেশে-বিদেশে মোট ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দুদক সচিব সাইদুর রহমান খান এসব তথ্য জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের নতুন সম্পদের সন্ধান পেয়েছে দুদক। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএআর) মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে।
দুদক সচিব জানান, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করে কমিশন। অনুসন্ধানে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট ও ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন এবং ৮টি প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে এসেছে।
এ ছাড়া সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে গত ১৫ বছরে সংঘটিত নানা অনিয়ম ও দুর্নীতির তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে বলে জানান তিনি।
দুদক সচিব আরও জানান, এসব দুর্নীতি ও অর্থ আত্মসাতের ঘটনায় শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ সিদ্দিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে এ পর্যন্ত ২৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৭টি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

ভারতের সঙ্গে শেখ হাসিনার করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ