অসুস্থ স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে গেলেন না প্রতিমন্ত্রী মুহিত

সিটিজেন জার্নাল ডেস্ক

হৃদ্রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তার অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, বিরোধী দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে তার খোঁজ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তার ব্যক্তিগত চিকিৎসকও হাসপাতালে গিয়ে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।
তবে এত আয়োজন ও রাজনৈতিক মহলের তৎপরতার মধ্যেও স্বাস্থ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে যাননি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। এমনকি সংসদেও স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে তার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে-বাইরে নানা আলোচনা তৈরি হয়েছে। মন্ত্রণালয়ের দুই শীর্ষ দায়িত্বশীল ব্যক্তির মধ্যে সম্পর্ক ও সমন্বয় নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয়ে মন্ত্রীর কঠোর ভূমিকার কারণে প্রতিমন্ত্রীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে কি না, তা নিয়েও আলোচনা রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর সকালে বুকে ব্যথা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে পরদিন ১৫ নভেম্বর বিকেলে তার হৃদ্যন্ত্রের দুটি ব্লকে রিং (স্টেন্ট) বসানো হয়। অপর ব্লকটিতে বেলুন এনজিওপ্লাস্টির মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়।
অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা সম্পন্ন করেন। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুযোগ থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা নেওয়ার সিদ্ধান্ত নেন। দেশের চিকিৎসকদের ওপর আস্থা রেখে তার এই সিদ্ধান্তের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও উঠে আসে।
মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর হাসপাতালে তাকে দেখতে যান চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সরকারদলীয় একাধিক মন্ত্রী ও সংসদ সদস্যও তার শারীরিক অবস্থার খোঁজ নেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই সচিব, অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে খোঁজখবর নেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু হাসপাতালে যান। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসার অগ্রগতি ও শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ নেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (স্বাস্থ্যবিষয়ক) ড. এস এম জিয়াউদ্দিন হায়দারও মন্ত্রীর খোঁজখবর নেন।
বিরোধীদলীয় নেতার প্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাসপাতালে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর খোঁজখবর নেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের ব্যক্তিরা তার শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনসিপির সংসদ সদস্য ডক্টর মাহমুদা মিতু, জাতীয় পার্টির নেতা রুহুল আমিন হাওলাদারসহ অনেকেই তাকে দেখতে গিয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানও একাধিকবার ফোন করে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানা গেছে।
চিকিৎসার পর প্রথমে স্বাস্থ্যমন্ত্রীকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে ১৬ নভেম্বর তাকে কেবিনে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। পরে বাসায় ফিরে যান।
এদিকে স্বাস্থ্যমন্ত্রীর অসুস্থতার সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের হাসপাতালে না যাওয়ার বিষয়টি বিশেষভাবে আলোচনায় এসেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ভাগাভাগি ও প্রশাসনিক কার্যক্রমে মন্ত্রী-প্রতিমন্ত্রীর মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে মন্ত্রণালয়ের প্রধান ব্যক্তির অসুস্থতার সময় প্রতিমন্ত্রীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্ট মহলের কেউ কেউ মনে করছেন, মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দায়িত্ব বণ্টন, সিদ্ধান্ত গ্রহণ এবং দুর্নীতির বিরুদ্ধে অবস্থানসহ বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থেকে এ দূরত্ব তৈরি হয়ে থাকতে পারে। তবে এসব আলোচনা ও অভিযোগের বিষয়ে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের বক্তব্য জানা সম্ভব হয়নি।