হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যু বেড়ে ১৩২৩

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩২৩ জনে। মঙ্গলবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে দুজন করে শিশু এবং চট্টগ্রামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ৮৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে আরও এক হাজার ১৪৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ (মঙ্গলবার) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২১৮ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত হামে আরও ১০৫ শিশুর মৃত্যু হয়েছে।

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু