শিরোনাম

হামের প্রাদুর্ভাব: আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের প্রাদুর্ভাব: আরও ৪ শিশুর মৃত্যু
কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

হামের প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশজুড়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১২ জনে। রবিবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ (রবিবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও চার শিশু মারা গেছে। তাদের মধ্যে ঢাকায় দুই, সিলেটে এক ও ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, গত ২৪ ঘণ্টায় মোট ১১৬ শিশুর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে নিয়ে হাসপাতালে এসেছেন আরও ৯৪১ শিশু। তাদের মধ্যে ৮৮৯ শিশু হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৯ হাজার ২০৭ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ৮২ হাজার ৮৪৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এসব শিশুর মধ্যে ১১ হাজার ৭১০ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়।

এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৬১৯ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।

এছাড়া, গত ১০৫ দিনে মোট ৭৯ হাজার ১৫২ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এফআর/