সিলেটে নতুন ডিসি রেজা হাসান

সিলেটে নতুন ডিসি রেজা হাসান
বিশেষ প্রতিনিধি

সিলেটে নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন কুমিল্লার ডিসি মু. রেজা হাসান। এদিকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক করা হয়েছে।
রবিবার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সিলেটের ডিসি ছিলেন মো. সারওয়ার আলম। গত ২১ জুন তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘উপসচিব (সংযুক্ত)’ পদে বদলি করা হয়। এসময় মাজারে দানের টাকা নিয়ে তার প্রশাসনিক পদক্ষেপের বিষয়টি আলোচনায় আসে।
এর দুইদিন পর সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, মো. সারওয়ার আলমের বদলির সঙ্গে মাজারের কোনো ইস্যু নেই। তিনি বলেন, সিলেটের ডিসিকে ট্রান্সফার করার সঙ্গে সেখানে একটা মাজারে তার পদক্ষেপকে জড়িয়ে কেউ কেউ অনলাইনে সংবাদ প্রকাশ করছেন। ঘটনাটা এটার পরে ঘটেছে বলেই এ ধরনের একটা ধারণা তৈরির চেষ্টা হয়তো আছে।

‘ভালো থাকুন সিলেটবাসী’ ফেসবুকে ডিসি সারওয়ার