শিরোনাম

ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ভাড়া বাসা থেকে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও এলাকার একটি বাসা থেকে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ জুন) সকালে দক্ষিণগাঁও শাহীবাগ মসজিদের বিপরীত পাশে হাশেম মণ্ডলের বাড়ির ৩য় তলার ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ওই নারীর নাম নিলুফার ইয়াসমিন (৩০)। তিনি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিরিসিল গ্রামের নুর ইসলামে মেয়ে। বর্তমানে পরিবার নিয়ে রাজধানীর দক্ষিণগাঁও এলাকায় বসবাস করতেন নিলুফার ইয়াসমিন। তার স্বামী আনোয়ার হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মোছা. ফাতেমা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে নিলুফার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, নিলুফার ইয়াসমিনের স্বামী আনোয়ার হোসেন একজন পুলিশের এসআই। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে-মেয়ের পড়াশোনা, আর্থিক সংকটসহ নানান বিষয়ে দুশ্চিন্তায় নিলুফার আত্মহত্যা করেন বলে তার পরিবার দাবি করেছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

/এফআর/