শিরোনাম

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু
মাহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে হাম আক্রান্ত শিশু। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৮ জনে। শনিবার (২৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ (শনিবার) সকাল ৮টা পর্যন্ত একদিনে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশু মারা গেছে। তাদের মধ্যে শুধু ময়মনসিংহ বিভাগেই চার শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা ও খুলনা বিভাগে একজন করে শিশু মারা গেছে।

একই সময়ে নতুন করে ৭৮৯ জনের শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৯৮ হাজার ২৬৬ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা যায়। তাদের মধ্যে মোট ৮১ হাজার ৯৫৫ শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এসব শিশুর মধ্যে এই রোগের উপসর্গ নিয়ে মোট ৬১৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু মারা গেছেন।

এছাড়াও ইতোমধ্যে মোট ৭৮ হাজার ২৮৭ শিশু হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

/এফআর/