পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ

পাকিস্তানকে উড়িয়ে দিলো বাংলাদেশ
সিজেডএন স্পোর্টস ডেস্ক

পাকিস্তানের জালে একের পর এক গোল করে উইমেনস জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। হুলুনবুইর সিটিতে রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ৫-১ ব্যবধানে জয় পায়।
প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল লাল-সবুজের দল।
বাংলাদেশের গোল উৎসবের শুরু নবম মিনিটে। ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন লনিমা নুপুর। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমার লক্ষ্যভেদে ব্যবধান হয় দ্বিগুণ। তৃতীয় কোয়ার্টারের শুরুতে রিমন সারিকা পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান বাড়ান। তিন গোল হজমের পর একটি শোধ করে পাকিস্তান।
তৃতীয় কোয়ার্টারের শেষ দিকে কনা আক্তার ও চতুর্থ কোয়ার্টারের শেষ দিকে আইরিন রিয়া গোল করেন।
এ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মঙ্গলবার কাজাখস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।