শিরোনাম

বাবা রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও সফরে, আবেগঘন বার্তা দিলেন মেয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বাবা রাষ্ট্রপতি হিসেবে ঠাকুরগাঁও সফরে, আবেগঘন বার্তা দিলেন মেয়ে
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার মেয়ে ড. শামারুহ মির্জা। কোলাজ: সিজেডএন গ্রাফিক্স

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা।

রবিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই বার্তা দেন।

পোস্টে ড. শামারুহ মির্জা লিখেছেন, ‘আজ আব্বু ঠাকুরগাঁও এ যাচ্ছেন নাগরিক সংবর্ধনায়। খুব মিস করছি আমি। ঠাকুরগাঁও এর প্রতি আমাদের কৃতজ্ঞতা আর ভালোবাসা অন্তহীন।’

ড. শামারুহ মির্জার ফেসবুক পোস্ট
ড. শামারুহ মির্জার ফেসবুক পোস্ট

সম্প্রতি এক সাংবাদিকের সঙ্গে কথোপকথনের স্মৃতিও এই পোস্টে তুলে ধরেন রাষ্ট্রপতি কন্যা। তার ভাষায়, ‘কদিন আগে এক রিপোর্টার আমাকে জিজ্ঞেস করলো, “হাউ ডু ইউ ফিল, অ্যাজ এ প্রেসিডেন্টস ডটার?”

আমি বললাম, “প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো!”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ড. শামারুহর এই পোস্ট অনেকেরই নজর কেড়েছে। বাবা ও মেয়ের এই অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধাবোধের প্রশংসা করে তারা নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন।

/এফসি/