শিরোনাম

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১১০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১১১০
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১০জন।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগের ১১০ জন, চট্টগ্রাম বিভাগের ১৭৫ জন, ঢাকা বিভাগের ১৭১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৩৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩৪ জন, খুলনা বিভাগের ১৯০ জন, ময়মনসিংহ বিভাগের ৬৫ জন, রাজশাহী বিভাগের ৯১ জন, রংপুর বিভাগের ৩২ জন এবং সিলেট বিভাগের ৭ জন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের, দুজন ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে) বিভাগের এবং একজন বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ নিয়ে চলতি বছরে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে এই সংখ্যা মোট ৩৫ হাজার ৪৩৩ জন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দুই হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছে।

/এসবি/