চাকরি হারানোর ভয় নয়, বদলে ফেলুন কাজের ধরন

সিটিজেন জার্নাল ডেস্ক

যত দিন যাচ্ছে ততই উন্নত হচ্ছে প্রযুক্তি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের হাওয়ায় বদলে যাচ্ছে কর্মজগতের পুরনো সব হিসাব-নিকাশ। ভালো ফলাফল, দামি ডিগ্রি আর গতানুগতিক চাকরির প্রস্তুতি নিয়ে এখন চাকরির প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে যাচ্চে। তবে আশার কথা হলো, এআই সরাসরি চাকরি কেড়ে নেওয়ার চেয়ে কাজের ধরন বদলে দিচ্ছে। তাই সময় থাকতে নিজেকে প্রস্তুত না করলে কর্মজীবনে পিছিয়ে পড়তে পারেন।
ভবিষ্যৎ কর্মজগতের এই নতুন বাস্তবতা তথা এআইয়ের এই যুগে টিকে থাকতে চলুন জেনে নেওয়া যাক শিক্ষাব্যবস্থা ও ব্যক্তিগত দক্ষতায় কী ধরনের পরিবর্তন আনা জরুরি।
দক্ষতায় পরিবর্তন আনতে হবে
আগামী কয়েক বছরের মধ্যে কর্মীদের বিদ্যমান দক্ষতার প্রায় অর্ধেকই পরিবর্তিত বা অপ্রচলিত হয়ে পড়তে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে এই পরিবর্তনের হার সবচেয়ে বেশি। প্রায় ৪৬ শতাংশ। এক জরিপে এ তথ্য জানিয়েছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। তবে এতে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। এর পরিবর্তে সময় থাকতে নিজেকে আপডেট করে নিন।
প্রাথমিক শিক্ষায় পরিবর্তন জরুরি
এআইয়ের যুগে কেবল একটি বা দুটি প্রযুক্তিগত কোর্স করলেই সমস্যার সমাধান হবে এমন নয়। পরিবর্তন আনতে হবে একেবারে গোড়া থেকে, প্রাইমারি লেভেলে।
মৌলিক দক্ষতা বৃদ্ধিতে প্রাথমিক পর্যায়ে পড়া, লেখা, গণিত এবং সামাজিক মেলামেশার মতো বিষয়গুলোকে প্রাধান্য দিতে হবে। সেইসঙ্গে শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে যে, কম্পিউটার বা এআই আত্মবিশ্বাসের সঙ্গে ভুল উত্তর দিতে পারে। তাই অন্ধভাবে বিশ্বাস না করে তথ্য যাচাই ও প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলতে হবে।
মাধ্যমিকে কোডিং ও প্রযুক্তির সঠিক ব্যবহার
প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে মাধ্যমিক লেভেলেই কোডিং ও প্রযুক্তি শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। মিশরের মতো দেশও ইতোমধ্যে মাধ্যমিকের প্রথম বর্ষ থেকেই কোডিং ও এআই শিক্ষা বাধ্যতামূলক করেছে। তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট।
শিক্ষার্থীরা নিজের মেধা খাটিয়ে অ্যাসাইনমেন্ট করছে নাকি এআইয়ের সাহায্য নিচ্ছে, তা যাচাই করা কঠিন হয়ে পড়ছে। গবেষকরা জানিয়েছেন, চ্যাটবটের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা শিক্ষার্থীদের নিজস্ব চিন্তাশক্তি কমিয়ে দিতে পারে। তাই প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি বই পড়া ও সৃজনশীল চর্চার সুযোগ থাকতে হবে।
বিশ্ববিদ্যালয় স্তরে উদ্যোক্তা মানসিকতা
বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়াশোনার ধরনেও পরিবর্তন আনতে হবে। হতে হবে আরও বাস্তবমুখী। শুধু তাত্ত্বিক জ্ঞান অর্জনের দিন শেষ। ভবিষ্যৎ কর্মজগতে টিকে থাকতে হলে দরকার-
- দলগতভাবে কাজ করার ক্ষমতা
- গ্রাহকের চাহিদা ও খরচ বোঝার দক্ষতা
- প্রচলিত চাকরির পেছনে না ছুটে নিজস্ব উদ্যোগে স্টার্টআপ বা কর্মসংস্থানের সুযোগ তৈরির মানসিকতা
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে ভেঞ্চার স্টুডিও এবং এআইয়ের সঙ্গে ব্যবসা শিক্ষার সমন্বিত কার্যক্রম চালু করেছে।
কাজের ধরন বদলান
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মতে, এআইয়ের কারণে রাতারাতি লাখ লাখ মানুষ বেকার হয়ে যাবে এমন নয়। এর পরিবর্তে কাজের ধরন বদলে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এমআইটি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, যারা কাজের ক্ষেত্রে সঠিক এআই টুল ব্যবহার করছেন, তাদের উৎপাদনশীলতা ও কার্যক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে কম অভিজ্ঞ কর্মীরা এআইয়ের মাধ্যমে ভালো সুফল পাচ্ছেন।
ভবিষ্যতের পথে আমাদের করণীয়
সব শ্রেণিপেশার মানুষের জন্য নিজ নিজ কর্মক্ষেত্রে নতুন প্রযুক্তি ব্যবহারের উপযোগী দক্ষতা অর্জন করতে হবে। অন্যদিকে প্রযুক্তি কেনার আগে স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যাচাই করতে হবে সেটি শিক্ষার্থীর শেখার প্রক্রিয়াকে কতটুকু সমৃদ্ধ করছে।
অভিভাবকদের গতানুগতিক ‘ভালো ডিগ্রি আর ভালো চাকরি’র ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। সন্তানকে জীবনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার কৌশল শেখাতে হবে। কারণ এআইয়ের যুগে টিকে থাকতে হলে জীবন নতুন দক্ষতা শেখার মানসিকতা এবং বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া জরুরি।
সূত্র: আরব নিউজ

নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ, কী আছে এতে?
মেটার নতুন নিয়ম, ফেসবুক-ইনস্টাগ্রামে যাদের ওপর বাড়ছে কড়াকড়ি