১৩ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
১৩ নভেম্বর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
ছবি: এআই

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

আজ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা, বিখ্যাত ব্যক্তিদের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১৭৭৫ – কানাডার মন্ট্রিল দখল করে আমেরিকার বিদ্রোহীরা।

১৮০৫ – অস্ট্রিয়ার ভিয়েনা দখল করে ফরাসিরা।

১৮৩৫ – মেক্সিকোর কাছ থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় টেক্সাস, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যে পরিণত হয়।

১৮৬৪ – আধুনিক গ্রিসের নতুন সংবিধান গৃহীত হয়।

১৮৮৫ – বুলগেরিয়া দখল করে সার্বিয়ার সেনাবাহিনী।

১৯০৭ – পল কমুর উদ্ভাবিত হেলিকপ্টার প্রথমবারের মতো আকাশে ওড়ে।

১৯১৩ – রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার প্রাপ্তির সংবাদ শান্তিনিকেতনে পৌঁছায়।

১৯১৫ – ইরানের সর্বশেষ কাজার সম্রাট আহমদ শাহের নির্দেশে তৃতীয় জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়।

১৯১৮ – প্রথম বিশ্বযুদ্ধে সম্মিলিত বাহিনী অটোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে।

১৯২১ – যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জাপানের মধ্যে প্যাসিফিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৫ – আহমদ সুকর্ন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি হন।

১৯৪৭ – অ্যাসল্ট রাইফেল একে-৪৭ চূড়ান্তভাবে তৈরি করে রাশিয়া।

১৯৭০ – ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে পূর্ব পাকিস্তানে প্রায় ৫ লাখ লোকের প্রাণহানি ঘটে।

১৯৭৪ – ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলওর নেতা ইয়াসির আরাফাত জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন।

১৯৭৭ – ঢাকায় বিজ্ঞান জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৪ – এক গণভোটের মাধ্যমে ইউরোপীয় জোটে যোগ দেয় সুইডেন।

২০০২ – জাতিসংঘের অস্ত্র পরিদর্শক দলকে ইরাকে ফিরে আসার অনুমতি দেয় সাদ্দাম হোসেনের সরকার।

জন্ম

১৩৯৭ – পোপ নিকোলাস পঞ্চম; ক্যাথলিক গির্জার পোপ।

১৮৪৭ – মীর মশাররফ হোসেন; প্রথম মুসলিম বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।

১৮৫০ – লুইস স্টিভেনসন; স্কটিশ কথাসাহিত্যিক।

১৮৯৯ – ইস্কান্দার মির্জা; পাকিস্তানের শেষ গভর্নর জেনারেল ও প্রথম রাষ্ট্রপতি।

১৯২১ – অশোক বড়ুয়া; বাঙালি লেখক।

১৯৪৮ – হুমায়ূন আহমেদ; বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা।

১৯৬৩ – মো. আতাবুল্লাহ; বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক

১৯৬৭ – জুহি চাওলা; বলিউড অভিনেত্রী।

মৃত্যু

১২৩১ – তৃতীয় ম্যালকম; স্কটল্যান্ডের রাজা।

১৯০৭ – ফ্রান্সিস থমসন; ইংরেজ কবি।

১৯৫০ – ভেনিজুয়েলার রাষ্ট্রপতি সি. দাইগাদো কালবাউন্দ নিহত হন।

১৯৭৮ – চিত্তপ্রসাদ ভট্টাচার্য; খ্যাতনামা ভারতীয় বাঙালি রাজনৈতিক শিল্পী।

১৯৮০ – রত্নেশ্বর মুখোপাধ্যায় বা রতু মুখাপাধ্যায়; প্রখ্যাত বাঙালি সুরকার।

২০০১ – করুণা বন্দ্যোপাধ্যায়; বাঙালি অভিনেত্রী।

২০২১ – উইলবার স্মিথ; আন্তর্জাতিক সর্বাধিক বিক্রিত বইয়ের লেখক।

/জেএইচ/