আজিমপুর কলোনিতে সুফি সাধকের ‘রহস্য ঘেরা’ মাজার

আয়নাল হোসেন

রাজধানীর আজিমপুর সরকারি কলোনিতে একটি মাজার রয়েছে। কার কারও মতে মাজারটি কয়েক শ বছর পুরোনো। মাজারটি কার তা নিয়েও আছে মতভেদ। কেউ বলছেন, এটি সুফি সাধক হজরত ইব্রাহিম আদহামের (রহ.) মাজার। আবার কেউ বলছেন, এটি তার মাজার নয়। এ কারণে মাজারটির বিষয়ে উঠেছে নানা প্রশ্ন।
এসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে জানা যায়, আজিমপুর কলোনীর ‘এ’ জোনে অবস্থিত এই মাজারের ফটকে একজন সুফি সাধকের নাম ও মৃত্যুর তারিখ খোদাই করে লেখা রয়েছে। এখানে লেখা আছে, ‘সুলতান হজরত ইব্রাহীম আদহাম বল্খী রহমতউল্যা আলেহে, মৃত্যু তাং ২৬ শে জামাদিউল আউয়াল, ২৮১ হিজরী।’
স্থানীয়দের বিশ্বাস, এখানে শায়িত আছেন সুফি সাধক হজরত ইব্রাহিম আদহাম (রহ.)। কিন্তু ইতিহাস বলছে ভিন্ন কথা। বাঙালি লোক ঐতিহ্য এবং পুরান ঢাকার ইতিহাস অনুযায়ী, হিজরি ২৮১ সনে (৮৯৪ খ্রিস্টাব্দে) হজরত ইব্রাহিম আদহামের নামের সঙ্গে মিল থাকা এক মহান সাধক পুরান ঢাকার আজিমপুর এলাকায় এসে আস্তানা গড়েছিলেন। আজিমপুর কলোনির ভেতরে অবস্থিত এই মাজার স্থানীয়ভাবে তার স্মৃতিবিজড়িত বলে ধরে নেওয়া হয়।
তবে মূল ঐতিহাসিক ব্যক্তি ইব্রাহীম ইবনে আদহাম বালখির মূল সমাধি সিরিয়ার জাবলেহ শহরে অবস্থিত। অনেকে মনে করেন, আজিমপুরেরটি তার একটি স্মারক মাজার বা তার নামের সঙ্গে মিল থাকা অন্য কোনো অলির মাজার রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে এখানে গোলাম মেহেদী নামে এক খাদেমের কবর রয়েছে। গোলাম মেহেদীর স্ত্রী ও সন্তানেরা এখন মাজারটি দেখাশোনার দায়িত্ব পালন করছে।
গোলাম মেহেদীর স্ত্রী জানায়, মাজারটি কয়েক শ বছর আগে গড়ে তোলা হয়েছে। হজরত ইব্রাহিম আদহাম (রহ.) ছিলেন ইসলামের ইতিহাসের সোনালি যুগের (অষ্টম শতাব্দী) একজন অত্যন্ত প্রভাবশালী ও মহান সুফি সাধক। বিলাসবহুল রাজপ্রাসাদ ও আফগানিস্তানের বালখ সাম্রাজ্যের সিংহাসন ত্যাগ করে খোদার প্রেমে ব্যাকুল হয়ে আধ্যাত্মিক জীবন বেছে নেন তিনি।

সরেজমিনে দেখা যায়, একটি একতলা সুদৃশ্য ভবনে মূল মাজার। মাজারের পাশেই একটি টিনশেড ভবনে মসজিদ।
স্থানীয় বাসিন্দা খাজা মাইনুদ্দিন বলেন, মাজারটি অনেক পুরোনো। আগে মাজারে কোনো মসজিদ ছিল না। ধীরে ধীরে ভক্তদের সংখ্যা বেড়ে যাওয়ায় এখানে একটি টিনশেড মসজিদ নির্মাণ করা হয়েছে। প্রতি বছর নভেম্বরের শুরুতে এখানে ওরশ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তখন ভক্তরা এখানে আসেন।
মাজারটি ঘিরে কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয়দের মধ্যে কিছু ধর্মীয় বিশ্বাস জন্ম নিয়েছে। খাজা মাইনুদ্দিন জানান, কলোনিতে নতুন ভবন নির্মাণের সময় গণপূর্ত অধিদপ্তর মাজারটি ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছিল। কিন্তু যখনই বুলডোজার নিয়ে মাজারের সামনে আসা হয়, তখনই সেটি বিকল হয়ে যায়। কয়েকবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর মাজারটি না ভাঙার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পরে মাজারের নামে ১০ শতাংশ জমি বরাদ্দ দেয় সরকার।
খাজা মাইনুদ্দিন আরও জানান, যে স্থানে মাজার সেখানে রাস্তা নির্মাণ করতে চেয়েছিল গণপূর্ত অধিদপ্তর। রাস্তা নির্মাণের তারা কমপক্ষে ২০ দফায় জমি মাপজোক করেন। কিন্তু শেষ পর্যন্ত মাজারের জমি অক্ষত রেখেই রাস্তা নির্মাণের কাজ শেষ করা হয়।
অনেক ঐতিহাসিক মনে করেন, আজিমপুরের এই মাজারটি আসলে অন্য কোনো মহান সুফি সাধকের, যার নামও ছিল হযরত ইব্রাহিম আদহাম এবং তিনি হিজরি তৃতীয় শতাব্দীর শেষের দিকে (৮৯৪ খ্রিষ্টাব্দে) ঢাকায় ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন। শত শত বছর ধরে মাজারটি পুরান ঢাকার মানুষের কাছে অত্যন্ত পবিত্র এবং ইসলাম ধর্ম চর্চার ঐতিহাসিক স্থাপনা হিসেবে সমাদৃত।

নতুন রূপে ফিরছে আজিমপুরের ‘আজব ভবন’
আজিমপুর কলোনিতে শৃঙ্খলা বজায় রাখতে ১৩ দফা নির্দেশনা জারি