শিরোনাম

২১ আগস্ট: ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২১ আগস্ট: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ ২১ আগষ্ট ২০২৬, শুক্রবার। ৮ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি:

১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।

১৯১১ - লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।

১৯১৫ - ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।

১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।

১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।

১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।

জন্ম:

১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।

১৯০৮ - পরমনাথ ভাদুড়ী, ভারতীয় বাঙালি বিজ্ঞানী কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ।

১৯১১ - চামেলী বসু, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী।

১৯২১ - রামকুমার চট্টোপাধ্যায়, ভারতীয় গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক।

১৯৭৩ - সের্গেই ব্রিন রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।

১৯৮৬ - উসেইন বোল্ট, জামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত দৌড়বিদ।

১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।

১৯৯৬ - ক্যারোলিনা মুচোভা, চেক টেনিস খেলোয়াড়।

মৃত্যু:

১৬১৩ - ইসলাম খাঁ, বাংলায় শাসনকর্তা।

১৭৬২ - লেডি মেরি ওয়ার্টলি মন্টাগু, ইংরেজ লেখক, কবি এবং নাট্যকার।

১৯১১ - মাহবুব আলি খান, হায়দ্রাবাদের ষষ্ঠ নিজাম।

১৯৪০ - লিওন ত্রোৎস্কি, রুশ বিপ্লবী নেতা।

১৯৪৩- হেনরিক পন্টোপিডান, সাহিত্যে নোবেলজয়ী ডেনিশ লেখক।

১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার।

১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী।

২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক।

২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।

২০২৫- স্বরাজ পল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ব্যবসায়ী।

ছুটি ও অন্যান্য:

সন্ত্রাসবাদের শিকারদের স্মরণ ও শ্রদ্ধাঞ্জলি আন্তর্জাতিক দিবস।

বিশ্ব প্রবীণ নাগরিক দিবস।

/এসবি/