নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং, গ্রেপ্তার ২

নওগাঁ সংবাদদাতা

নওগাঁর মান্দা উপজেলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মাইকিং করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেসবুকে ছড়িয়ে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, চলন্ত একটি ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে প্রচারণা চালাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার মান্দার কালিকাপুর ইউনিয়নে ওই মাইকিং করা হয়। শুরুতে মান্দা উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানো হয়। এরপর বলা হয়, ‘আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন।’ এ সময় দলমত-নির্বিশেষে সবাইকে শেখ হাসিনাকে স্বাগত জানানোর অনুরোধ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন। তিনি জানান, গতকাল মান্দার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি এই মাইকিংয়ের ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে খুবই অল্প সময় এই মাইকিং করা হয়। ইতোমধ্যে মাইকিংয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) ও কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।