২৩ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
২৩ অক্টোবর: কী ঘটেছিলো ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি।

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়।

ঘটনাবলি

১১৫৭ - ডেনমার্কে গৃহযুদ্ধের অবসান হয়।

১৫২০ - জার্মানির রাজা প্রথম কার্লোস অভিষিক্ত হন।

১৬৮১ - স্টাটসবুর্গ দখল করে ফরাসি সেনাবাহিনী।

১৭৬৪ - বক্সারের যুদ্ধে মীর কাশিম ব্রিটিশদের কাছে পরাজিত হন।

১৭৯০ - হাইতিতে দাস বিদ্রোহ শুরু হয়।

১৮১৪ - ইংল্যান্ডে প্রথম প্লাস্টিক সার্জারি করা হয়।

১৮৫৩ - রুশ-তুরস্ক যুদ্ধ শুরু হয়।

১৯১৫ - নিউইয়র্কে ভোটাধিকারে দাবিতে ২৫ হাজার নারী মিছিল করে।

১৯১৮ - জনপ্রিয় অভিনেতা চার্লি চ্যাপলিন মিলড্রেড হ্যারিসকে বিয়ে করেন।

১৯২৩ - দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ‘ফরওয়ার্ড’ পত্রিকা প্রকাশ করেন।

১৯৪১ - ওয়াল্ট ডিজনির ডাম্বো মুক্তি পায়।

১৯৪২ - দ্বিতীয় বিশ্বযুদ্ধের মিশরের উত্তরাঞ্চলীয় আল আলামিন এলাকায় ব্রিটিশ ও জার্মান নাৎসি বাহিনীর মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছিল।

১৯৪৩ - ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আজাদ হিন্দ সরকার।

১৯৫৫ - পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে ‘মুসলিম’ শব্দ বাদ দিয়ে আওয়ামী লীগ গঠন করা হয়।

১৯৫৬ - সাবেক সোভিয়েত ইউনিয়নের আধিপত্যের বিরুদ্ধে হাঙ্গেরির জনগণ বিদ্রোহ শুরু করে।

১৯৭১ - সোভিয়েত কর্তৃপক্ষ মার্কিন সরকারকে জানায়, শেখ মুজিবের মুক্তি দেওয়া এবং পূর্ব পাকিস্তানে দ্রুত রাজনৈতিক নিষ্পত্তি ছাড়া সৈন্য প্রত্যাহারের মাধ্যমে যুদ্ধের আশঙ্কা রোধ করা সম্ভব নয়।

১৯৮৩ - বৈরুতে মোতায়েন মার্কিন ও ফরাসি সেনাদের ঘাটিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৪১ জন মার্কিন ও ৫৮ জন ফরাসি সেনা নিহত হয়।

১৯৮৯ - হাঙ্গেরি গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।

১৯৯১ - কম্বোডিয়ায় গৃহযুদ্ধ অবসানে ১৩ বছর পর শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - দীর্ঘ ২১ বছর পর দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের অধিকার পায়।

জন্ম

১৫০৩ - ইসাবেলা; জার্মান সম্রাজ্ঞী।

১৮৩৮ - গোবিন্দচন্দ্র রায়; ভারতীয় বাঙালি কবি।

১৮৮৬ - সুখলতা রাও; প্রখ্যাত বাঙালি শিশু সাহিত্যিক ও সমাজসেবী।

১৯২৯- শামসুর রাহমান; বাঙালি কবি ও লেখক।

১৯৪০ - পেলে; ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবল তারকা। তাকে ফুটবল জাদুকর বলা হয়।

১৯৪১- চাষী নজরুল ইসলাম; বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।

১৯৪৩ - মোহাম্মদ রফিক; বাংলাদেশি কবি।

১৯৪৬ - সৈয়দ আবুল মকসুদ; কবি, লেখক, গবেষক, কলামিস্ট।

১৯৫৮ - হানিফ সংকেত; বাংলাদেশি টেলিভিশন উপস্থাপক, লেখক ও নির্মাতা।

মৃত্যু

১৬২৩ - তুলসীদাস; বিশিষ্ট হিন্দি কবি ও রামায়ণ রচয়িতা।

১৮৬৭ - ফ্রানস বপ; জার্মান ভাষাবিজ্ঞানী।

১৮৭২ - থিওফিল গৌতিয়া; ফ্রান্সের বিখ্যাত লেখক ও কবি।

১৯১০ - চুলালংকর্ন; থাইল্যান্ডের রাজা।

১৯১২ - রামতারণ সান্যাল; বিখ্যাত সংগীতাচার্য ও মঞ্চাভিনেতা।

১৯২১ - জন ব্যুও ডানলপ; টায়ারের উদ্ভাবক ।

১৯৭৩ - নেলী সেনগুপ্তা; রাজনৈতিক কর্মী ও সমাজসেবী, স্বাধীনতা নিরলস সংগ্রামী।

১৯৮৩ - খন্দকার আবদুল হামিদ; বাংলাদেশের সাংবাদিক ও রাজনীতিবিদ।

২০০৫ - আবদুর রাজ্জাক; বাংলাদেশি চিত্রশিল্পী ও ভাস্কর।

২০১২ - সুনীল গঙ্গোপাধ্যায়; বাঙালি সাহিত্যিক।

২০১৪ - গোলাম আযম; বাংলাদেশের ইসলামী রাজনীতিবিদ।

/জেএইচ/