শিরোনাম

১৫ আগস্ট: ইতিহাসের এই দিনে

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
১৫ আগস্ট: ইতিহাসের এই দিনে
প্রতীকী ছবি

আজ যেটা বর্তমান, কাল সেটা অতীত। আর এই অতীতের ঘটনাপ্রবাহ ও কাজের লিখন, বিশ্লেষণ ও অধ্যয়নই ইতিহাস। ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। বিভিন্ন ঘটনা, মনীষী কিংবা সাধারণের জন্ম-মৃত্যুর মাধ্যমে ধীরে ধীরে তৈরি হয় ইতিহাস, উন্মোচিত হয় জগতের নতুন নতুন দিগন্ত। ইতিহাস মানব সভ্যতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত থেকে শিক্ষা নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যেতে পারে।

বছরের পর বছর পেছনে ফিরে তাকালে ঠিক আজকের এই দিনে এমন অনেক ঘটনা, অনেক আলোচিত-সমালোচিত ব্যক্তির জন্ম-মৃত্যু জানতে পারি। আজ ১৫ আগষ্ট ২০২৬, শুক্রবার। ০১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১২৮১ - জাপান আক্রমণ করতে গিয়ে কুবলাই খানের নৌবহর ঝড়ে পতিত হয়ে ধ্বংস হয়। ইতিহাসে এ ঘটনা ডিভাইন উইন্ড বা দৈব বাতাস নামে পরিচিত।

১৮৭২ - বিশ্বে প্রথম দেশ হিসেবে ইংল্যান্ডে গোপন ব্যালটে সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত।

১৮৭৫ - ব্রিটিশবিরোধী রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান লীগের জন্ম।

১৮৮৯ - মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কলকাতার প্রসিদ্ধ ফুটবল ক্লাব প্রতিষ্ঠিত।

১৯১৪ - পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করে জাপান।

১৯৪৭ - ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়ে ভারত নামে স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।

১৯৪৭ - পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ গভর্নর জেনারেল হিসেবে শপথ গ্রহণ করেন।

১৯৪৮ - কোরীয় উপদ্বীপ বিভক্ত। দক্ষিণ কোরিয়া স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে।

১৯৬০ - আফ্রিকার দেশ কঙ্গো প্রজাতন্ত্র ফরাসি উপনিবেশ থেকে মুক্ত হয়ে স্বাধীনতা লাভ করে৷

১৯৬৫ - ভারতে প্রথম দূরদর্শন প্রদর্শিত হয়।

১৯৭১ - স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান নৌবাহিনীর বিরুদ্ধে অপারেশন জ্যাকপট সংগঠিত হয়।

১৯৭৫ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় সৌদি আরব।

১৯৮২ - ভারতে প্রথম রঙিন টেলিভিশনে দূরদর্শনের সম্প্রচার শুরু হয়।

২০০৫ - ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনীদের প্রতিরোধের মুখে গাজা উপত্যকা থেকে পিছু হটতে বাধ্য হয়৷

২০০৬ - বাংলাদেশের কাছে পরপর দুইবার হোয়াইট ওয়াশ হয় কেনিয়া।

২০০৮ - গ্রীষ্মকালীন অলিম্পিকে মহিলাদের ১০০০০ মিটার দৌড়ের ফাইনালে তিরুনেশ দিবাবা নতুন অলিম্পিক রেকর্ড স্থাপন করেন।

২০২১ - তালেবান কাবুল দখল করে।

জন্ম

১৭৭১ - ওয়াল্টার স্কট; স্কটল্যান্ডীয় ঐতিহাসিক উপন্যাস রচয়িতা এবং কবি।

১৮৭২ - অরবিন্দ ঘোষ; বাঙালি রাজনৈতিক নেতা, আধ্যাত্মিক সাধক এবং দার্শনিক।

১৮৭৩ - রমাপ্রসাদ চন্দ; ভারতীয় বাঙালি ইতিহাসবিদ এবং পুরাতত্ত্ববিদ।

১৮৭৯ - ইথেল ব্যারিমোর; মার্কিন অভিনেত্রী, অস্কার বিজয়ী।

১৮৯২ - লুই দ্য ব্রোয়ি; ফরাসি পদার্থবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী।

১৯০০ - সন্তোষ কুমার মিত্র; ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন বিপ্লবী শহীদ।

১৯১২ - আমির খাঁ; ভারতীয় উচ্চাঙ্গ সংগীতশিল্পী।

১৯১২ - ওয়েন্ডি হিলার; ইংরেজ অভিনেত্রী, ডেম উপাধিপ্রাপ্ত ও অস্কার বিজয়ী।

১৯১৫ - সত্যেন্দ্রনাথ মৈত্র; ভারতে আধুনিক রীতিতে সাক্ষরতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ।

১৯১৭ - খোদেজা খাতুন; বাংলাদেশি শিক্ষাবিদ, লেখক ও সমাজ কর্মী।

১৯২২ - সৈয়দ ওয়ালীউল্লাহ; বাঙালি কথাশিল্পী।

১৯২৬ - সুকান্ত ভট্টাচার্য; বাংলা সাহিত্যের প্রগতিশীল চেতনার কিশোর কবি।

১৯২৬ - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়; প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসংগীত শিল্পী।

১৯৩১ - শরৎকুমার মুখোপাধ্যায়; ভারতীয় বাঙালি কবি।

১৯৩৭ - নয়ীম গহর; বাংলাদেশি গীতিকার।

১৯৩৮ - প্রাণ কুমার শর্মা; ভারতীয় কার্টুনিস্ট ও কমিকস লেখক।

১৯৪৫ - আল্যাঁ জুপে; ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৫ - খালেদা জিয়া; বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী।

১৯৪৭ - রাখী গুলজার; ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী।

১৯৫১ - লায়লা আরজুমান বানু; বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৬৮ - আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন; বাংলাদেশি রাজনীতিবিদ।

১৯৭৩ - মারজুক রাসেল; বাংলাদেশি কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা।

১৯৮৯ - ঈশ্বর পান্ডে; ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু

৭৬৭ - আবু হানিফা; ফিকহশাস্ত্রের একজন প্রখ্যাত বিশেষজ্ঞ এবং হিজরি প্রথম শতাব্দীর একজন গুরুত্বপূর্ণ ইসলামি ব্যক্তিত্ব।

১০৩৮ - প্রথম স্টিফেন; হাঙ্গেরির প্রথম রাজা।

১৯১০ - গিরিশ চন্দ্র সেন; ইসলামবিষয়ক পণ্ডিত ও ব্রাহ্মধর্ম-প্রচারক।

১৯৩৬ - গ্রাৎসিয়া দেলেদ্দা; সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় লেখিকা।

১৯৪২ - মহাদেব দেশাই; মহাত্মা গান্ধীর ব্যক্তিগত সচিব।

১৯৬০ - এরল হোমস; ইংরেজ ক্রিকেটার।

১৯৬৯ - আব্দুল মালেক শহিদ হন; ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়নের ছাত্র।

১৯৭৫ - বঙ্গবুন্ধু শেখ মুজিবুর রহমান; বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক রাষ্ট্রপতি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা ।

১৯৭৮ - বৈদ্যনাথ ভট্টাচার্য; বাণীকুমার নামে সুপরিচিত। ভারতীয় বাঙালি বেতার সম্প্রচারক, গীতিকার, প্রযোজক ও নাট্য পরিচালক।

১৯৯৪ - হরপ্রসাদ মিত্র; কবি ও সাহিত্য সমালোচক।

২০১৮ - অজিত ওয়াড়েকর; ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার।

২০২০ - মুর্তজা বশীর; প্রখ্যাত চিত্রশিল্পী।

২০২১ - গার্ড মুলার; জার্মান ফুটবলার।

২০২৩ - মহম্মদ হাবিব; ভারতীয় ফুটবলার।

২০২৪ - রাম নারায়ণ আগরওয়াল; প্রখ্যাত ভারতীয় মিসাইল বিজ্ঞানী।

/জেএইচ/