মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু

সিটিজেন জার্নাল ডেস্ক

ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন প্রবাসী বাংলাদেশি শ্রমিক। কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি ভারী বাক্স নামানোর সময় সেটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মরিশাসের উত্তরাঞ্চলের প্লেইন-দে-পাপাই এলাকার মস্ক রোডে একটি প্রতিষ্ঠানের চত্বরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসেন মো. বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)।
রিশাসের সংবাদমাধ্যম ‘ল্য ডেফি মিডিয়া’ ও ‘ল্য মরিসিয়েন’–এ খবর প্রকাশ করেছে।
‘ল্য ডেফি মিডিয়া’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওইদিন প্রতিষ্ঠানের কর্মীরা কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি একটি বাক্স সরানোর কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত বাক্সটি তাদের ওপর পড়ে যায়। এতে তিন শ্রমিকই চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অন্যদিকে ‘ল্য মরিসিয়েন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকেরা কনটেইনার থেকে ৪১টি কাচের পাতযুক্ত একটি বাক্স বের করছিলেন। প্রতিটি কাচের পাতের আকার ছিল ৬ ফুট বাই ৮ ফুট। এসময় ভারী বাক্সটি হঠাৎ উল্টে তাদের ওপর পড়ে। কাচের পাতগুলোসহ বাক্সটির চাপের নিচে পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়।
খবর পেয়ে প্লেইন-দে-পাপাইয়েস পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে মরিশাস ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। পরে তিনজনের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্তের উদ্যোগ নিয়েছেন। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বজনদের ক্ষতিপূরণ দিতে হবে সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে। পরিবারের সদস্যরা চাইলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যয়ও বহন করতে হবে তাকে।

বিয়ের ১৫ দিনের মাথায় ট্রাকচাপায় প্রাণ গেলো ইতালি প্রবাসীর