রাজধানীতে বাসে অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে বাসে অগ্নিসংযোগ
ক্ষতিগ্রস্থ বাস

রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ ঘটনা ঘটেছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকালে কোকাকোলা গেটের বিপরীত পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন লাগে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কোকাকোলা গেটের বিপরীত পাশে বাসটি থামিয়ে হেলপার টয়লেটে গিয়েছিলেন। চালক বাসটি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় পেছন দিক থেকে দুর্বৃত্তরা বোতলে করে পেট্রোল নিক্ষেপ করে অগ্নিসংযোগ করে। এতে বাসটি পুড়ে যায়। তবে বাসে যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসটির ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক পাঁচ লাখ টাকা।

ডিএমপির বাড্ডা জোনের এডিসি আল আমিন হোসাইন বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অগ্নিসংযোগ করেছে বলে ধারণা করা হচ্ছে। পুড়ে যাওয়া বাসটি সরানো হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে। যান চলাচল শুরু হয়েছে।

তিনি বলেন, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসবি/