মরিশাসে বন্ধ থাকা বাংলাদেশের শ্রমবাজার আবারও চালু হতে যাচ্ছে। বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিমের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।