যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল নিয়ে দূতাবাসের নতুন বার্তা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল নিয়ে দূতাবাসের নতুন বার্তা
ঢাকার মার্কিন দূতাবাস

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে নতুন বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্র। এতে কোনো মামলায় গ্রেপ্তার হলে মার্কিন ভিসা বাতিল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ বার্তা দেওয়া হয়েছে।

পোস্টে বলা হয়, আপনি গ্রেপ্তার হলে আপনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হয়ে যেতে পারে। সেইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হতে পারে। এছাড়া ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হতে পারেন।

এর আগে, চলতি মাসেই আরেক বার্তায় দূতাবাস জানায়, চুরির অপরাধে জড়িত থাকলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। সেইসঙ্গে দেশটিতে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকি রয়েছে।

পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের ফলে আপনার ভিসা বাতিল হতে পারে এবং আপনি স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন। যুক্তরাষ্ট্র আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং প্রত্যাশা করে যুক্তরাষ্ট্রে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলবেন।

/জেএইচ/