সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌদিতে নিহত ৭ বাংলাদেশির মরদেহ ঢাকায় পৌঁছেছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি ৭ জনের মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এর আগে গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। ঘটনার পর প্রথম দফায় গত ২৭ আগস্ট ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছিল। তবে বাকি ৭ জনের মরদেহ আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠীদের হামলার কারণে গত ১০ অক্টোবর রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এজন্য মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। পরে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।

ডিএনএ পরীক্ষায় শনাক্ত হওয়া নিহত ৭ বাংলাদেশি হলেন- নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাই উপজেলার মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

/জেএইচ/