১ লাখ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা

সিটিজেন জার্নাল ডেস্ক

কানাডায় বসবাসরত বিদেশি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্থায়ী হওয়ার সুযোগ দিচ্ছে দেশটির সরকার। এজন্য প্রদেশগুলোকে অতিরিক্ত অভিবাসন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে। ২০২৭ সালে সর্বোচ্চ ১ লাখ কর্মী ও তাদের পরিবারের সদস্য এ উদ্যোগের আওতায় স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ পেতে পারেন।
গত ১২ নভেম্বর কানাডার অভিবাসনমন্ত্রী লেনা মেটলেজ ডায়াব এ ঘোষণা দেন। ২০২৬ সালের বাজেটে ঘোষিত সাময়িক অভিবাসন উদ্যোগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে অভিবাসনবিষয়ক ওয়েবসাইট ইমিগকানাডা।
নতুন উদ্যোগের আওতায় প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি (পিএনপি) ব্যবহার করে প্রদেশ ও অঞ্চলগুলো অতিরিক্ত অভিবাসন বরাদ্দ পাবে। এর মাধ্যমে কানাডার বিভিন্ন অঞ্চলে আগে থেকেই বসবাস ও কাজ করছেন, এমন বিদেশি কর্মীদের ধরে রাখার পরিকল্পনা করছে সরকার।
তবে অতিরিক্ত বরাদ্দের কতটা ব্যবহার করবে, সেটি নির্ধারণ করবে সংশ্লিষ্ট প্রদেশ ও অঞ্চলগুলো। ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে এসব অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের।
কারা সুযোগ পাবেন?
এই উদ্যোগ মূলত কানাডায় বসবাসরত এবং দেশটির অর্থনীতিতে অবদান রাখছেন এমন বিদেশি কর্মীদের জন্য। যেসব কর্মী কোনো প্রদেশ বা অঞ্চলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন, স্থানীয় শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কাজ করছেন এবং প্রাদেশিক মনোনয়ন কিংবা অন্য কোনো স্থায়ী বসবাসের কর্মসূচির শর্ত পূরণ করতে পারবেন, তারা স্থায়ী হওয়ার সুযোগ পাবেন।
কর্মীদের সঙ্গে তাদের পরিবারের যোগ্য সদস্যরাও এ সুযোগের আওতায় আসবেন। তবে শুধু কানাডায় চাকরি করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে স্থায়ী বসবাসের যোগ্য হবেন না। এ বিষয়ে এখনো সবার জন্য প্রযোজ্য কোনো নির্দিষ্ট যোগ্যতার তালিকা প্রকাশ করা হয়নি।
এই কর্মসূচি শেষ হবে ২০২৭ সালের ৩১ মার্চ। কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) জানিয়েছে, ওই সময়ের মধ্যে প্রদেশ ও অঞ্চলগুলোকে অতিরিক্ত বরাদ্দ ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সে হিসেবে হাতে সময় অনেক কম।
তবে এটি বিদেশি কর্মীদের সবার জন্য স্থায়ী বসবাসের আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নয়। এজন্য কর্মীদের নিজ নিজ প্রদেশের অভিবাসনবিষয়ক ঘোষণা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
নতুন উদ্যোগের আওতায় শুধু নতুন করে প্রাদেশিক মনোনয়ন পেতে আগ্রহী কর্মীরাই নন, স্থায়ী বসবাসের জন্য আগে আবেদন করে অপেক্ষায় থাকা কিছু কর্মীও এই সুবিধা পাবেন।
এক্ষেত্রে আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম, স্টার্ট-আপ ভিসা, স্বনিয়োজিত ব্যক্তিদের অভিবাসন কর্মসূচি, কৃষি-খাদ্য পাইলট এবং হোম কেয়ার কর্মী অভিবাসন কর্মসূচির আবেদনকারীদের বিবেচনায় নেওয়া হবে। তবে এটি শুধু আগে থেকেই আবেদন করেছেন, এমন যোগ্য ব্যক্তিদের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি করবে।
এই উদ্যোগটি কানাডার সর্বোচ্চ ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বৃহত্তর পরিকল্পনার অংশ। এর মধ্যে বিদেশি কর্মী ও তাদের পরিবারের জন্য অর্ধেক অর্থাৎ ১ লাখ জনের সুযোগ রাখা হয়েছে।
এছাড়া হংকংয়ের স্থায়ী বসবাসের কর্মসূচির আওতায় সর্বোচ্চ ৩২ হাজার, ইউক্রেন পরিবার পুনর্মিলন কর্মসূচিতে ১৮ হাজার ৮০০, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় যোগ্য ঘোষিত আবেদনকারীদের মধ্যে ১২ হাজার ৬০০ এবং কানাডার নাগরিক বা স্থায়ী বাসিন্দাদের সঙ্গে দেশটিতে বসবাসরত স্বামী-স্ত্রী, সঙ্গী ও নির্ভরশীল সন্তানদের মধ্যে ৪৫ হাজার জনকে এ উদ্যোগের আওতায় আনা হবে।

৫ লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিদেরও সুযোগ
বাংলাদেশিদের জন্য ব্রুনাইয়ে চাকরি, পদ ৩৭০