লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি

সিটিজেন জার্নাল ডেস্ক

মানবিক সহায়তায় লিবিয়া থেকে আরও ১৭৩ বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে অন্তত ২৯ জন শারীরিকভাবে অসুস্থ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের চেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।
ফেরত আসা প্রবাসীদের মধ্যে ত্রিপোলি থেকে ৭৭ জন এবং মিসরাতা থেকে ৯৬ জন রয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ ও বিপৎসংকুল পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরে এসেছেন।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক এবং স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও মানবিক প্রত্যাবাসন নিশ্চিত করতে কাজ করছে বাংলাদেশ দূতাবাস। এ লক্ষ্যে লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করে দূতাবাস।

লিবিয়ার বন্দিশালা থেকে ফিরছেন আরও ১৭২ বাংলাদেশি