মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড

সিজেডএন ডেস্ক

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।
বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সিথি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের আটক করে দেশটির নিরাপত্তা বাহিনী। পরে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।
বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন। অপরাধের গুরুত্ব এবং পবিত্র স্থান ও সময়ের মর্যাদা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয় বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশ জারির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এদিকে, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মসজিদের পবিত্রতা রক্ষায় ইসলামি আইন প্রয়োগে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।
তবে মসজিদের ভেতরে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে ওই দুই বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

মহানবীকে কটূক্তি করা লঙ্কান যুবকের মৃত্যুদণ্ড বাতিল সৌদির