
যুক্তরাষ্ট্রের মিশিগানে ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ে পূর্ণ অর্থায়নে (ফুল-ফান্ডেড) পিএইচডির সুযোগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী তিলোত্তমা রায়।

ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে অনুষ্ঠানস্থলে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকে (রেগালিয়া) সাজিয়ে রাখা হবে। এ বছর ৩৯৩ জন ডক্টরাল ডিগ্রিধারীর তালিকায় বৃষ্টি ও লিমনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীকে হত্যার দায়ে অভিযুক্ত হিশাম আবুঘরবেহ লাশ গুমের উপায় খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির সাহায্য নিয়েছিলেন। আদালতের নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।

পুলিশ জানায়, ফ্লোরিডা অঙ্গরাজ্যের পিনেলাস কাউন্টিতে ইন্টারস্টেট ২৭৫ ও ৪ নম্বর স্ট্রিট নর্থ-সংলগ্ন একটি জলাশয় থেকে দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। হিলসবরো ও পিনেলাস কাউন্টি শেরিফের কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে এটি উদ্ধার করে।