সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

সিটিজেন জার্নাল ডেস্ক

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর জিজানে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে, কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার আলমশাহ ও তার এক মাস বয়সী কন্যাশিশু। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।
একাধিক গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৭ নভেম্বর) ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। সাত বাংলাদেশির মরদেহ স্থানীয় একটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আর আহতদের একই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে স্বজনদের কাছে ফিরিয়ে আনতে দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মরিশাসে কাচের বাক্সে চাপা পড়ে ৩ বাংলাদেশির মৃত্যু